May 31, 2026, 11:47 am

ডন সিকিউরিটিজের বিনিয়োগকারীদের টাকা ফেরত দিচ্ছে ডিএসই

ডন সিকিউরিটিজের বিনিয়োগকারীদের টাকা ফেরত দিচ্ছে ডিএসই

ডন সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ করবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে তার জন্য গ্রাহকদেরকে আগামী ২৩ নভেম্বর ২০২০ এর মধ্যে ডিএসইতে জানানোর জন্য বলা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর ১৪১তম সদস্য ব্রোকারেজ হাউজটির বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে তাদের পাওনা অর্থ ফেরত পাচ্ছেন না।

এ বিষয়ে ডিএসইর একাধিক কর্মকর্তা অর্থসূচককে জানান, ডিএসই ট্রেক-১৪১ ডন সিকিউরিটিজের গ্রাহকদের অর্থ ও শেয়ার পরিশোধ করা হচ্ছে। ফলে প্রতিষ্ঠানটির নিকট ক্লায়েন্ট অ্যাকাউন্ট ও বিও অ্যাকাউন্টগুলোর সিকিউরিটিজ কেনা-বেচা সংক্রান্ত অর্থ অথবা শেয়ার পাওনা থাকলে আগামী ২৩ নভেম্বর ২০২০ এর মধ্যে ডিএসইতে জানানোর জন্য বলা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com