July 30, 2026, 6:51 am

উন্নত পুঁজিবাজার গড়বে বিএসইসি

উন্নত পুঁজিবাজার গড়বে বিএসইসি

স্বয়ংক্রিয়, টেকসই ও উন্নত পুঁজিবাজার গড়বে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ লক্ষ্যে সোমবার (১১ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের গাইডলাইন অনুসরণপূর্বক সরকারের ভিশন-২০৪১ ‌‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে’ সহায়ক হিসেবে কমিশনের ভিশন বিনির্মাণে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ স্বাক্ষর করেছে নিয়ন্ত্রক সংস্থা।

কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও নির্বাহী পরিচালকের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এছাড়াও প্রথমবারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ‘বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) নির্বাহী প্রধানদের সঙ্গেও কমিশনের চেয়ারম্যান এপিএ ২০২৩-২৪ স্বাক্ষর করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান, কমিশনার, নির্বাহী পরিচালক, ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক, সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ও বিএএসএমের মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তা এবং এপিএ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com