October 9, 2026, 4:47 pm

ডেপুটি এটর্নি জেনারেলকে বরখাস্ত করা হয়েছে: আইনমন্ত্রী

ডেপুটি এটর্নি জেনারেলকে বরখাস্ত করা হয়েছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহমেদ ভূইয়াকে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার(৮ সেপ্টেম্বর) সকালে আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরিবারের আবেদন

প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনে কোনো সুযোগ নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জেলে যেতে হবে এমন মন্তব্যের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমি তো এখন পর্যন্ত জানিনা উনি (মির্জা ফখরুল) কোনো অপরাধ করেছেন। উনাকে কেন জেলে যেতে হবে এটা আমি জানি না। যদি উনি অপরাধ করে থাকেন তাহলে জেলে যেতে হবে।

এর আগে সকাল সোয়া দশটায় তিনি আন্ত:নগর মহানগর প্রভাতি ট্রেনে আখাউড়া রেলওয়ে ষ্টেশনে এসে পৌঁছেন। এসময় দলীয় নেতাকমীর্রা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকমীর্রা উপস্থিত ছিলেন। পরে তিনি সড়ক পথে নিজ নির্বাচনী এলাকা কসবা উপজেলার উদ্দেশ্যে রওয়ানা করেন।

 

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com