October 9, 2026, 4:58 pm

সুধী সমাবেশের মঞ্চে শেখ হাসিনা

সুধী সমাবেশের মঞ্চে শেখ হাসিনা

কাওলা প্রান্তে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন শেষে আগারগাঁওয়ের সুধী সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টার দিকে সমাবেশস্থলে পৌঁছান তিনি।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বিমানবন্দরের পাশে কাওলা টোল প্লাজায় টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক উন্মোচন মঞ্চে ওঠেন শেখ হাসিনা। বোতাম চেপে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসেওয়ের উদ্বোধন করেন তিনি।

এসময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেতুসচিব মো. মনজুর হোসেন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন দিক নিয়ে ব্রিফ করেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর ছোটবোন শেখ রেহানাসহ গাড়িবহর নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়ে আগারগাঁওয়ের সুধী সমাবেশের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

এদিকে, বেলা ১১টা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সকাল থেকে সব প্রবেশমুখে নেতাকর্মীদের ভিড় দেখা গেছে। দুপুর ১২টার পর নেতাকর্মীদের আনাগোনা বেড়ে যায়। সাড়ে ১২টায় শুরু হয় বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। অনেক নারী সঙ্গে করে এনেছেন শিশু সন্তানকেও।

সমাবেশে আসা নেতাকর্মীরা নিজ নিজ নেতা, আওয়ামী লীগ ও সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com