October 9, 2026, 4:58 pm
সম্প্রতি শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন ১৭৬ বিশ্বনেতা। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।
ওই চিঠিতে প্রধানমন্ত্রী বরাবর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতেরও আহ্বান জানান। ড. ইউনূসের পক্ষে এ চিঠি বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার সূত্রপাত ঘটিয়েছে।
পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান ছাড়াও ইউরোপ, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গণমাধ্যমে নোবেলজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম বন্ধের আহ্বানের চিঠি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে সংবাদ সংস্থা এপি। তাদের সংবাদ শিরোনাম- ‘শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত বিরুদ্ধে বিচারিক কার্যক্রম বন্ধে ১৭৬ বিশ্বনেতা ও নোবেলজয়ীর আহ্বান’।
ড. মুহাম্মদকে নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের অন্যতম প্রভাবশালী পত্রিকা ডন। তাদের সংবাদ শিরোনাম- ‘বাংলাদেশের নোবেলজয়ীকে ‘হয়রানি’ বন্ধে ক্লিনটন, বান-কি মুনের আহ্বান’।
ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া ড. ইউনূসকে নিয়ে করা সংবাদ শিরোনামে লিখেছে- ‘১৭০-এরও বেশি বিশ্বনেতাদের নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম বন্ধের দাবি।’
ইয়াহু নিউজের শিরোনাম- মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য গ্রেপ্তার নিয়ে সতর্কতা বিশ্বনেতা ও সিভিক কারেজের, সুবিচারের দাবি।
সংবাদ সংস্থা এপির বরাতে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি নিউজ এবং যুক্তরাজ্যের ফিন্যানশিয়াল পোস্ট ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে লেখা চিঠির সংবাদ প্রকাশ করেছে।