June 27, 2026, 7:45 am

মিউচুয়াল ফান্ডের দাম বৃদ্ধিতে কারসাজি, ২ সদস্যের তদন্ত কমিটি গঠন

মিউচুয়াল ফান্ডের দাম বৃদ্ধিতে কারসাজি, ২ সদস্যের তদন্ত কমিটি গঠন

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারে দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির পেছেনে কারসাজি হচ্ছে কি না খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

দুই সদস্যে বিশিষ্ট তদন্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিএসইসি।

ফান্ডগুলো হলো- সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিজনেস নিউজকে বলেন, কোনো কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে কিছু মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়ছে। বিষয়টি কমিশনের নজরে পড়েছে।

এরই আলোকে আজ বিএসইসির উপ-পরিচালক মো. ওহিদুল ইসলাম এবং সহকারী পরিচালক মো. নান্নু ভূঁইয়ার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি পাঁচটি মিউচ্যুয়াল ফান্ডের বিষয়ে তদন্ত করবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বলেও জানান রেজাউল করিম।

 

বিজনেস নিউজ/ এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com