May 25, 2026, 3:15 am

সুখবর দিলেন ডিপজল কন্যা ওলিজা

সুখবর দিলেন ডিপজল কন্যা ওলিজা

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার। সোমবার (১৬ নভেম্বর) ওলিজার বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তার বাবা মনোয়ার হোসেন ডিপজল, মা ও তার স্বামী অর্পণ উপস্থিত ছিলেন।

সবার কাছে দোয়া প্রার্থনা করে ওলিজা বলেন, আলহামদুলিল্লাহ এখন সবকিছু ঠিক আছে। আমি সুস্থ আছি। সবার দোয়া প্রার্থনা করছি।

ওলিজা ২০১৮ সালের মাঝামাঝি সময় ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অর্পন-ওলিজার এটি দ্বিতীয় সন্তান। গত বছর এই দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম পুত্রসন্তান।

ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। সেখানে একটি সরকারি কলেজে ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপর শিক্ষকতাও করেন তিনি। এছাড়া টিভি মেকআপ, ফিল্ম মেকআপ, থিয়েটার মোকআপসহ সবগুলো মেকআপে পারদর্শী ওলিজা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com