May 26, 2026, 12:16 pm

একনেকে ৭৫০৫ কোটি ব্যায়ে ৫ প্রকল্প অনুমোদন

একনেকে ৭৫০৫ কোটি ব্যায়ে ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭ হাজার ৫০৫ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৭ হাজার ৪২৬ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৮ কোটি ৬৮ লাখ টাকা।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এবং রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে মন্ত্রী/সচিবরা অংশ নেন একনেক সভায়।

সভা শেষে ভার্চুয়াল প্লাটফর্মে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা সচিআসাদুল ইসলাম। আজকের অনুমোদিত প্রকল্পগুলোর তথ্য তুলে ধরে পরিকল্পনা সচিব জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৭৯৮ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে যমুনা নদীর ডানতীরের ভাঙ্গন হতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলাধীন কাতলামারী ও সাঘাটা উপজেলাধীন গােবিন্দি এবং হলদিয়া এলাকা রক্ষা প্রকল্প।

এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৪ টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো যথাক্রমে, ৩০৫ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামাে উন্নয়ন প্রকল্প: বরিশাল, ঝালকাঠি ও পিরােজপুর জেলা ( ১ ম সংশােধিত ) প্রকল্প, ৫ হাজার ৯০৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামাে পুনর্বাসন প্রকল্প, ৩৯৩ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে খুলনা সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থার উন্নয়ন প্রকল্প এবং ১০২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নির্মাণ (১ম সংশােধিত) প্রকল্প ।

আজকের একনেক সভায় কৃষি মন্ত্রী মাে. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মাে. তাজুল ইসলাম, শিক্ষা মন্ত্রী ডা দিপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন ।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com