May 30, 2026, 5:30 pm

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের খবর ‘গুজব’

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের খবর ‘গুজব’

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বুধবার দুপুরে এমন সংবাদ ছড়িয়ে পড়ে পুঁজিবাজারে। তবে প্রকৃতপক্ষে এমন তথ্যের কোনো ভিত্তি নেই বেলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান।

এ বিষয়ে তিনি  বলেন, আজ দুপুরে আমি জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছি, ঠিক তখনি আমাকে ফোন করে কয়েকজন শুভাকাঙ্ক্ষি বলে- আপনি নাকি পদত্যাগ করছেন? আমি অবাক হলে বললাম, আমি পদত্যাগ করছি। আমি জানি না।

তিনি বলেন, এটি সম্পূর্ণ গুজব, কিছু দুষ্ট লোক, এই গুজবটি ছড়িয়েছে।

এই গুজবের দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬৭ পয়েন্ট।

ডিএসই সূত্রে জানা যায়, বুধবার মাত্র ১৬ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ১৪৬টি কোম্পানির শেয়ারের দাম। ফলে দরপতন থেকে ধসের দিকে ধাবিত হয়েছে পুঁজিবাজার। সোমবারও পুঁজিবাজারে বড় দরপতন হয়েছিল। এ দুই দিনে বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ৩ হাজার ৫৭৭কোটি টাকা।

ডিএসইর তথ্যমতে, আজ বাজারে ৩০১টি প্রতিষ্ঠানের মোট ৬ কোটি ৫৫ লাখ ১২ হাজার ৬৫৮ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৫৩ লাখ ৮৯ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৬ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২২০ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫০ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০৮ পয়েন্টে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩৫ পয়েন্টে। এদিন সিএসইতে ১৫৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১টির, কমেছে ৭৫টির ও অপরিবর্তিত রয়েছে ৭৩টির দাম।

দিন শেষে সিএসইতে ১১ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ২৯ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com