July 11, 2026, 7:21 am

নিত্যপণ্যের ১০ শতাংশ দাম বেড়েছে: বিবিএস

নিত্যপণ্যের ১০ শতাংশ দাম বেড়েছে: বিবিএস

বছরের ব্যবধানে দেশের নিত্যপণ্যসহ দেশের মানুষের সার্বিক ব্যয় বেড়েছে প্রায় ১০ শতাংশ। গত বছরের জুলাই মাসে যে নিত্য পণ্যের দাম ছিল তার থেকে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ। আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৭৪। সে হিসেবে জুলাই মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) থেকে এ তথ্য জানা গেছে।

রোববার বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। জুলাই মাসে ৯ দশমিক ৬৯ শতাংশ মূল্যস্ফীতি থাকার কারণে উঁচু মূল্যস্ফীতি নিয়েই অর্থবছর শুরু হলো। গত ২০২২-২৩ অর্থবছরের গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০২ শতাংশ, যা বছরওয়ারি হিসাবে এক যুগের মধ্যে সর্বোচ্চ।

বিবিএসের তথ্যে দেখা গেছে, জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। জুনে এ হার ছিল ৯ দশমিক ৭৩। অর্থাৎ, জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। জুলাই মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৭ শতাংশ। জুন মাসে ছিল ৯ দশমিক ৬০ শতাংশ।

গ্রামে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৫ শতাংশ। শহরে এই হার ৯ দশমিক ৪৩।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com