October 10, 2026, 7:11 pm

সোমবার সারাদেশে জনসমাবেশ করবে বিএনপি

সোমবার সারাদেশে জনসমাবেশ করবে বিএনপি

সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার (৩১ জুলাই) সারা দেশে জনসমাবেশ করবে বিএনপি।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রবিবার (৩০ জুলাই) ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের উদ্যোগে রাজধানীসহ দেশব্যপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগামীকাল রবিবার (৩০ জুলাই) কর্মসূচি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জানতে পেরেছি আগামীকাল আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদের মতো একইদিনে কর্মসূচি ঘোষণা দিয়ে সংঘাত চাই না আমরা। যার কারণে ৩১ জুলাই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছি।’

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com