October 10, 2026, 7:07 pm

এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮

এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। এর মধ্য সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ২২০ জন।

শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসেছি ও সমানের ফলাফল প্রকাশের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাদ্রাসা ও কারিগরি বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান,আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮০ দশমিক ৯৪ । আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। কারিগরি শিক্ষা বোডে পাশের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ।

এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছির ২০ লাখ ৪১ হাজার ৪৫০ হাজার শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী।

বরাবরের মতো এবারও পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছে মেয়েরা। মেয়েদের পাসের হার ৮১. ৮৮ শতাংশ। ছেলেদের ৭৮.৮৭ শতাংশ।

এবার ৯৮ হাজার ৬১৪ জন মেয়ে আর ৮৪ হাজার ৯৬৪ জন ছেলে জিপিএ-৫ পেয়েছেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com