August 28, 2026, 7:03 pm

হেফাজতের আমীর বাবুনগরী, মহাসচিব কাসেমী

হেফাজতের আমীর বাবুনগরী, মহাসচিব কাসেমী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন হেফাজতের মহাসচিব ও হাটহাজারী মাদ্রসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নূর হোসাইন কাসেমী।

রবিবার (১৫ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় আয়োজিত সম্মেলেন তিনি আমির নির্বাচিত হন।

রবিবার দুপুর ২টার দিকে সম্মেলনের সভাপতি হেফাজতের সিনিয়র নায়েবে আমিরের পক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক এ ঘোষণা দেন।

এদিন সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয় হিসেবে পরিচিত চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় শুরু হয় জাতীয় প্রতিনিধি সম্মেলন (কাউন্সিল)।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com