July 11, 2026, 6:36 pm

আমদানি-রপ্তানির ঝুঁকিপূর্ণ চালান পর্যবেক্ষণে এনবিআরের নির্দেশনা

আমদানি-রপ্তানির ঝুঁকিপূর্ণ চালান পর্যবেক্ষণে এনবিআরের নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আমদানি ও রপ্তানির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানের চালানের গতিবিধি পর্যবেক্ষণে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুধু তাই নয়, ঈদ ছুটিকালীন অসাধু ব্যবসায়ীরা যাতে বন্ড সুবিধার অপব্যবহার না করতে পারেন সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতেও বলা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) প্রতিষ্ঠানের কাস্টমস ও বন্ড বিভাগের দ্বিতীয় সচিব নাজমুন নাহারের সই করা এক অফিস আদেশে এসব তথ্য জানা গেছে।

 

আদেশে বলা হয়েছে, অ্যাসাইকুড়া ওয়ার্ল্ড সিস্টেম-সংক্রান্ত অন্যান্য অফিস আদেশ অনুযায়ী সিস্টেম ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কাস্টমস বন্ড কমিশনারেট অথবা সংশ্লিষ্ট বন্ড কমিশনারেটে পর্যাপ্তসংখ্যক কর্মকর্তা-কর্মচারীর অফিসে অবস্থান নিশ্চিত করতে হবে। দৈনন্দিন বন্ডিং কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য পর্যাপ্তসংখ্যক কর্মকর্তা-কর্মচারী ন্যূনতম একজন সহকারী উপ-কমিশনারের তত্ত্বাবধায়নে এসব কার্যক্রম পরিচালনা করবেন।

আদেশে আরও বলা হয়েছে, বন্ড অফিসাররা অনলাইনে ইউডি ও আইপি যাচাই, প্রতিষ্ঠানের বিন লক অথবা সার্ভিলেন্স, মাস্টার এলসির মেয়াদ, বন্ড লাইসেন্সের প্রাপ্যতা ও প্রাপ্যতার মেয়াদ প্রভৃতি যাচাই করে ইন্টু-বন্ড ও এক্স-কন্ড কার্যক্রম পরিচালনা করবেন। ঈদ ছুটিকালীন অসাধু ব্যবসায়ীরা যাতে বন্ড সুবিধার অপব্যবহার না করতে পারেন, সেজন্য বন্ড কমিশনারেটসমূহ ও বন্ড নিয়ন্ত্রণকারী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বা কাস্টম হাউসের নিবারক টিম দ্বারা সার্বক্ষণিক সতর্ক রাখতে হবে। একইসঙ্গে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরকেও এ বিষয়ে সতর্ক ও তৎপর থাকতে হবে।

কাস্টম হাউস অথবা শুল্ক স্টেশনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পর্যাপ্তসংখ্যক উপস্থিতি নিশ্চিত করতে হবে বলেও জানানো হয়েছে আদেশে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com