August 4, 2026, 4:08 am

জাফরুল্লাহকে নিয়ে গর্ব করার অনেক কিছুই আছে: পরিকল্পনামন্ত্রী

জাফরুল্লাহকে নিয়ে গর্ব করার অনেক কিছুই আছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমানে আমরা চিকিৎসাসেবার যে আমূল পরিবর্তন দেখছি তার পথিকৃৎ তিনি ডা. জাফরুল্লাহ চৌধুরী ৷ আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি। তার পরিবার এবং ভাইবোনদের সঙ্গে আমার পরিচয় আছে। এ সুবাদে তিনি আমাকে স্নেহ করতেন। ছোটভাইয়ের মতো ডাকতেন। তার প্রতি অসীম শ্রদ্ধা। এ বীর সন্তানকে নিয়ে জাতির গর্ব করার অনেক কিছুই আছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ডা. জাফরুল্লাহ শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই নন, বরং একজন আদর্শ মানুষ ছিলেন। তিনি ছিলেন সাধারণ মানুষের চিকিৎসক। দেশের চিকিৎসা খাতের উন্নয়নে তার অবদান গুরুত্বপূর্ণ। তিনি একজন সাহসী বীর যোদ্ধার পাশাপাশি একজন খাঁটি বাঙালিও ছিলেন।

তিনি বলেন, দেশকে প্রকৃত বাংলাদেশে রূপান্তর করা, ন্যায়ানুগ সাধারণ মানুষের দেশ সৃষ্টি করা, আইনানুগ গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক দেশ সৃষ্টি করা, যেখানে সব মানুষ সমান মর্যাদা পাবে এবং অধিকার ভোগ করবে সেই যুদ্ধে ডা. জাফরুল্লাহ একজন সামনের সারির যোদ্ধা ছিলেন। তার প্রতি অসীম শ্রদ্ধা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com