April 29, 2026, 11:30 pm
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ লিমিটেড ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮০ টাকা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩.৫৩ টাকা।
আগামী ২৩ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন সকাল সাড়ে ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।