May 2, 2026, 11:22 am
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল হওয়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর অবস্থার উন্নতি হচ্ছে। এরই মধ্যে আজ দুপুরে তিনি হাসপাতাল ছেড়েছেন।
অপূর্ব তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের এক পোষ্টে বিষয়টি নিশ্চিত করে বাসায় ফেরার কথা জানান। তবে তিনি এখনো করোনামুক্ত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
অভিনেতার একাধিক ঘনিষ্টজনকে ফোন করা হলেও এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি। তবে তারা জানিয়েছে, আগামী পরশু অপূর্বর আবার করোনা পরীক্ষা করা হবে।
এর আগে গত ৩ নভেম্বর রাতে জিয়াউল ফারুক অপূর্বর শরীরের অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয় তাকে। তারও একদিন আগে করোনা পজেটিভ ফল হাতে পান এই অভিনেতা। গত ১ নভেম্বর থেকে জ্বরে ভুগছিলেন তিনি।