October 17, 2026, 2:20 pm

ঢাকায় এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণের নির্দেশ

ঢাকায় এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণের নির্দেশ

ঢাকায় এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, রাজধানীতে সবার জন্য পানির দাম এক হবে না, এলাকাভিত্তিক দাম নির্ধারণ করতে হবে। আমি ওয়াসাকে বলবো তারা যাতে এলাকা ভিত্তিক পানির দাম নির্ধারণ করে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে ওয়াসার বিল সংগ্রহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, গুলশানে পানির দাম ১৫ টাকা, যাত্রাবাড়ীতেও ১৫ টাকা। এলাকা ভিত্তিক সবকিছুই করা হবে। ওয়াসাকে আমি বলবো হোল্ডিং অনুযায়ী পানির দাম নির্ধারণ করতে হবে। একেক এলাকায় একেক ধরনের দাম হবে।

মন্ত্রী আরও বলেন, আমাদের কানেকটিভিটি ইমপ্রুভ করতে হয়েছে। আমাদের এ শহরে কত মানুষ থাকবে তা ডিজাইন করতে হবে। মানুষ আগে ঢাকায় থাকতো না, তবে এখন থাকে। ঢাকায় সবাই থাকবে না। লোকজন ঢাকায় আসবে আবার চলে যাবে। দেশের সব মানুষকে ঢাকায় রাখতে পারবো না। ২০ মিলিয়ন মানুষ ঢাকায় থাকে।

তিনি আরও বলেন, বিদেশের মতো আমাদেরও চিন্তা করতে হবে। তাই ঢাকায় আসা-যাওয়া থাকলেও ঢাকার বাইরে থাকতে হবে। এ সিদ্ধান্তে আমাদের এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com