October 24, 2026, 3:43 am

যেভাবে কাটছে নেহা কাক্কারের মধুচন্দ্রিমা

যেভাবে কাটছে নেহা কাক্কারের মধুচন্দ্রিমা

কিছুদিন আগে বেশ জমকালোভাবেই বিয়ে করেছেন বলিউড কণ্ঠশিল্পী নেহা কাক্কার। বলিউডের এ তারকা কণ্ঠশিল্পী তার দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংয়ের গলায় মালা দিয়েছেন।

গত ২৪ অক্টোবর দিল্লিতে জমকালো আয়োজনে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। এবার তিনি মজেছেন মধুচন্দ্রিমায়। গত ৮ নভেম্বর স্বামীর সঙ্গে দুবাইয়ে উড়াল দিয়েছেন নেহা। তার ইনস্টাগ্রাম স্টোরি থেকেই এই তথ্য নিশ্চিত হওয়া গেল।

নেহার শেয়ার করা ছবিতে দেখা গেল, দুবাইয়ের একটি বিলাসবহুল ফাইভ স্টার হোটেলে উঠেছেন নবদম্পতি। মনের মতো করে সাজিয়েছেন তারা নিজেদের থাকার রুম। বেলুন আর ফুলে ফুলে রঙিন সেই রুম। রাত্রিযাপনের জন্য প্রস্তুত ফুলের বিছানা।

প্রিয় তারকার শেয়ার করা এসব ছবির নিচে ভালোবাসা প্রকাশ করছেন ভক্তরা। কতদিনের সফরে গিয়েছেন নেহা তা অবশ্য জানাননি তিনি। তবে সময়টা যে বেশ আনন্দে কাটছে তা বোঝাই যাচ্ছে। আপাতত সবরকম কাজ থেকেও বিরতিতে রয়েছেন এই গায়িকা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com