August 31, 2026, 5:47 pm

নির্বাচনে হারের জন্য এফডিএকে দায়ী করলেন ট্রাম্প

নির্বাচনে হারের জন্য এফডিএকে দায়ী করলেন ট্রাম্প

মার্কিন নির্বাচনে হারের জন্য এবার ফুড অ্যান্ড ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনস্ট্রেশনকে (এফডিএ) দায়ী করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রশাসনের একাংশের বিরুদ্ধেও ফাইজারের টিকার খবর চেপে রাখার ষড়যন্ত্রের অভিযোগ তুলে দিলেন তিনি। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।

ভোট গণনার শুরু থেকেই ডেমোক্র্যাটদের বিরুদ্ধে কারচুপি এবং ভোটচুরির অভিযোগে সরব ছিলেন ডোনাল্ড ট্রাম্প।

সোমবারই জানা গেছে, আমেরিকার ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজারের কোভিড টিকা ৯০ শতাংশ সফল। কিন্তু ট্রাম্পের অভিযোগ, আগেই এই ফল জানা গেলেও পাঁচ দিন ধরে তা প্রকাশ্যে আনেনি আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনস্ট্রেশন’ (এফডিএ)।

টুইটারে তাই ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। তার অভিযোগ, রিপাবলিকানরা যাতে ভোটে টিকার সুখবরের সুবিধা না পান, তার জন্যই এ খবর চেপে রাখা হয়েছিল। পাশাপাশি তার প্রশাসনের চেষ্টাতেই যে এত তাড়াতাড়ি টিকা তৈরি হয়েছে বলে সেই কৃতিত্বও দাবি করেছেন ট্রাম্প।

ট্রাম্পের অভিযোগ, ডেমোক্র্যাটরা চায়নি ভোটের আগে আমি ভ্যাকসিনের সুবিধা পাই। তাই পাঁচ দিন পর এ খবর দেয়া হলো, যা আমি আগে থেকেই বলে আসছি।

অন্য টুইটে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই আমি বলে আসছি, ভোট পেরিয়ে গেলেই ফাইজার ও অন্য সংস্থাগুলো টিকার কথা ঘোষণা করবে। কারণ ভোটের আগে তাদের সেই ঘোষণা করার সাহস নেই। যেমন সাহস নেই এফডিএর।

ভোটের ফল স্পষ্ট হওয়ার পর সোমবার ফাইজার ঘোষণা করে, তাদের তৈরি কোভিড টিকা ৯০ শতাংশ কার্যকর। সংস্থার কর্মকর্তারা দাবি করেছেন, স্বেচ্ছাসেবীদের ৯০ শতাংশের মধ্যে কার্যকর ফল মিলেছে। টিকার পরীক্ষামূলক প্রয়োগের প্রথম অন্তর্বর্তীকালীন কার্যকারিতা রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

ফাইজারের সাফল্যকে স্বাগত জানিয়ে বাইডেন বলেন, আশা জাগানো এই খবর দেয়া এবং টিকা তৈরির জন্য যারা কাজ করছেন তাদের অভিনন্দন।

 

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com