May 24, 2026, 11:15 pm

বিমানের কলকাতা ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বিমানের কলকাতা ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কলকাতা ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।

অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ডে এ তথ্য জানিয়েছে বিমান।

বিমান জানায়, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার থেকে বিমানের কলকাতা রুটের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

ফ্লাইট স্থগিতের বিষয়ে সুস্পষ্ট কোনো কারণ না থাকলেও এই মুহূর্তে ভারতে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় কলকাতা রুটে যাত্রী সঙ্কটকেও দায়ী করছেন অনেকে।

এর আগে, গত ২৮ অক্টোবর থেকে ‘এয়ার বাবল’ প্যাকেজ চুক্তির আওতায় ভারতের ৩ টি রুটে ফ্লাইট চালু করেছিল বিমান। রুটগুলো হলো- ঢাকা থেকে কলকাতা, দিল্লি ও চেন্নাই। এই তিন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট।

এছাড়া, ঢাকা থেকে কলকাতা এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এদিকে, অনুমতি পেলেও এখনও ভারত রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেনি নভোএয়ার।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com