August 29, 2026, 9:15 pm

ইনডেক্স এগ্রোর কাট অব প্রাইজ ৬২ টাকা

ইনডেক্স এগ্রোর কাট অব প্রাইজ ৬২ টাকা

 বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা ইনডেক্স এগ্রো  লিমিটেডের কাট অব প্রাইজ (প্রান্ত মূল্য সীমা) ৬২ টাকা নির্ধারিত হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সুত্রে জানা গেছে, কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছে ১০০ টাকা এবং সর্বনিম্ম ১১ টাকায় বিট করেছে যোগ্য বিনিয়োগকারীরা। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ৬১ টাকা দরে। এই দরে আবেদন করেছে ১৬ জন বিনিয়োগকারী। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১২ জন ৫১ টাকায় দর প্রস্তাব করেছেন।

বিজনেস নিউজ/ এস আর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com