April 29, 2026, 4:51 am
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডকে
বি’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামী ৮ নভেম্বর, রোববার থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়ে
এ’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে।
কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন হওয়ায় বিএসইসির নির্দেশনা অনুযায়ী পরবর্তী ৩০ কার্যদিবস কোম্পানিটির শেয়ারে ঋণ সুবিধা দেওয়া যাবে না।
বিজনেস নিউজ /এস আর