October 10, 2026, 10:21 pm

ঋণ নিয়ে আলোচনা ক‌রে‌নি আইএমএফ

ঋণ নিয়ে আলোচনা ক‌রে‌নি আইএমএফ

ঋণ নিয়ে চূড়ান্ত আলোচনা করতে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্র‌তি‌নি‌ধি দল। ত‌বে কেন্দ্রীয় ব্যাংকের স‌ঙ্গে বৈঠ‌কে ঋণ ও আর্থিক খা‌তের সংস্কার নি‌য়ে কো‌নো কোনো আলোচনা হয়নি।

রোববার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ কথা জানান বাংলা‌দেশ ব্যাংকের নির্বাহী প‌রিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

বৈঠ‌কে আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত মনসিও সায়েহের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক প্রস‌ঙ্গে মেজবাউল হক ব‌লেন, ধারাবাহিক কর্মসূচির আওতায় আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে। আইএমএফ প্র‌তি‌নি‌ধি দল সৌজন্যমূলক সাক্ষাৎ কর‌তে কেন্দ্রীয় ব্যাং‌কে এসেছিলেন।‌

‌তি‌নি বলেন, বৈঠ‌কে কো‌ভিডসহ বিভিন্ন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, এসব বিষয় নি‌য়ে আইএমএফের স‌ঙ্গে আলোচনা হ‌য়ে‌ছে। অর্থ‌নৈ‌তিক বি‌ভিন্ন চ্যা‌লেঞ্জের বিষয় তু‌লে ধরা হ‌য়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের পদক্ষেপ তাদের সামনে তুলে ধরেছি। তারা এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছেন।

বাংলা‌দেশ ব্যাংকের নির্বাহী প‌রিচালক বলেন, ঋণ ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আইএমএফের সঙ্গে আজকের সভায় কোনো আলোচনা হয়নি। তবে আইএমএফের ঋণ পাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না, নিয়ম অনুযায়ী ঋণ পাব।

অর্থনৈতিক সংকট মোকাবিলায় আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। এতে প্রাথমিক সম্মতি দিয়েছে আইএমএফ। চলতি মাসের শেষের দিকে বাংলাদেশের ঋণ প্রস্তাব অনুমোদন করবে আইএমএফ বোর্ড। পরে ফেব্রুয়ারির শুরুতেই ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে। শনিবার (১৪ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত আলোচনার জন্য ঢাকায় এসেছেন আইএমএফের ডিএমডি অ্যান্তইনে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com