August 28, 2026, 5:02 pm
শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড।
আজ বুধবার(০৪নভেম্বর)কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৯সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে১২৬টাকা ৩৬ পয়সা। ৩১ডিসেম্বর ২০১৯ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) লোকসান হয়েছে ১১৩টাকা ৬৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বিকে ৪টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।