August 13, 2026, 8:55 pm

ইউসিবি ও ট্রাস্ট ব্যাংকের বন্ড অনুমোদন

ইউসিবি ও ট্রাস্ট ব্যাংকের বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার (২১ডিসেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি জানান, আজকের সভায় ইউসিবি ব্যাংকে ১০০০ হাজার কোটি টাকা ও ট্রাস্ট ব্যাংককে ৪০০ কোটি টাকার বন্ড ছেড়ে বাজার থেকে অর্থ উত্তোলনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

মুখপাত্র আরও জানান, সভায় ইউসিবি ব্যাংকের প্রস্তাবিত ৭ বছর মেয়াদি ১০০০ কোটি টাকার নন-কনভার্টেবল আনসিকিউরড ফ্লোটিং রেট ফুললি রিডিমেবল এবং সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর জন্য সম্মতি প্রদান করেছে। যার কুপর হার ৬ শতাংশ থেকে ৯ শতাংশ। প্রতিটি ইউনিট ১ কোটি টাকা। বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি বরাদ্দ করা হবে। এ বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ইউসিবি ব্যাংক তাদের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে আছে ডিবিএইচ ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। এছাড়া বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অন্তর্ভুক্ত করার জন্য শর্তারোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা।

অপর প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেডকে ৪০০ কোটি টাকা সংগ্রহের জন্য নন-কনভার্টেবল আনসিকিউরড ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে।

যার সুদের হার হবে ৬ থেকে ৯ শতাংশ। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি বরাদ্দ করা হবে।

বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ টিয়ার-২ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে। আলোচিত বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ বোর্ডে তালিকাভুক্ত হবে। এছাড়াও বন্ডের ট্রাস্টি হিসেবে আছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। এর অ্যারেঞ্জারের দায়িত্ব পালন করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com