October 17, 2026, 1:29 am
চলতি বছরের এপ্রিলে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোঘা বটতলা এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিতে শ্যামলী এনআর পরিবহনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজকের মধ্যে ৫ লাখ টাকা ও ১৫ দিনের মধ্যে ৫ লাখ টাকা দিতে বলা হয়েছে আদেশে।
বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
দুর্ঘটনার শিকার অ্যাম্বুলেন্সটিতে স্ত্রীর লাশ নিয়ে ফিরছিলেন গাইবান্ধা সদর উপজেলার কলমা বাজার এলাকার আয়নাল হক। দুর্ঘটনায় আয়নাল ও অ্যাম্বুলেন্সচালক নিহত হন।