May 1, 2026, 3:52 am

একনেকে ২৪৫৯ কোটি ব্যায়ে ৪ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪৫৯ কোটি ব্যায়ে ৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২ হাজার ৪৫৯ কোটি ১৫ লাখ টাকা  ব্যয়ে ৪টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১৬৬৯ কোটি ৩১ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে প্রাপ্ত ঋণ ৬০৭ কোটি ৭০ লাখ টাকা। এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৮২ কোটি ১৪ লাখ টাখা

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এবং রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে মন্ত্রী/সচিবরা অংশ নেন একনেক সভায়।

সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা সচিআসাদুল ইসলাম। আজকের অনুমোদিত প্রকল্পগুলোর তথ্য তুলে ধরে পরিকল্পনা সচিব জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের ৫৬০ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে যমুনা নদীর ডানতীর ভাঙ্গন হতে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলাধীন সিংড়াবাড়ী, পাটগ্রাম ও বাঐখােলা এলাকা সংরক্ষণ প্রকল্প। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ১৯৮ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে কক্সবাজার জেলায় শুটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন প্রকল্প। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে ৫৫১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে পাঁচদোনা – ডাঙ্গা ঘােড়াশাল জেলা মহাসড়কে একস্তর নীচু দিয়ে উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেনসহ ৪ – লেনে উন্নীতকরণ (ডাঙ্গা বাজার ইসলামপুর লিংকসহ) (১ম সংশােধিত) প্রকল্প এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ১১৪৮ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে আমিনবাজার মাওয়া – মংলা ৪০০ কেভি সঞ্চালন লাইন (১ ম সংশােধিত) প্রকল্প ।

আজকের একনেক সভায় কৃষি মন্ত্রী মাে. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মাে. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ . ম . রেজাউল করিম, মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন ।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com