August 15, 2026, 8:14 am

নোরা ফাতেহীর অনুষ্ঠান বন্ধের এখতিয়ার এনবিআর রাখে না : তথ্যমন্ত্রী

নোরা ফাতেহীর অনুষ্ঠান বন্ধের এখতিয়ার এনবিআর রাখে না : তথ্যমন্ত্রী

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহীকে নিয়ে বাংলাদেশে অনুষ্ঠান করার জন্য সংশ্লিষ্টদেরকে অনুমতি দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্যাক্স বা ভ্যাট আদায়ের বিষয়ে পদক্ষেপ নিতে পারলেও অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পর্যটন আকর্ষণ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উইমেন লিডারশিপ কর্পোরেশনের ব্যবস্থাপনায় আগামী ১৮ নভেম্বর ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে ‘গ্লোবাল এক্সিভার্স অ্যাওয়ার্ড-২০২২ উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারির শুটিংয়ে অংশগ্রহণের জন্য বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহী বাংলাদেশে আসার কথা রয়েছে।

উল্লেখ্য, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠী কুন্দ্রা গত ৩০ জুলাই সন্ধ্যায় মিরর ম্যাগাজিন ম্যাক্স শপার্স প্রেজেন্স আয়োজিত বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমতি ছাড়া বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠীকে দেশে এনে আয়কর ফাঁকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। আয়োজক প্রতিষ্ঠান মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশন লিমিটেডের বিরুদ্ধে এরই মধ্যে তদন্ত নেমে এ অভিযোগের সত্যতা পায় এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com