October 16, 2026, 10:06 pm

ফারদিনের বান্ধবী বুশরার দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে

ফারদিনের বান্ধবী বুশরার দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় তার বান্ধবী বুশরাকে ৫ দিনের রিমান্ডে পেয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছেন মামলার তদন্ত সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রিমান্ডে পাওয়া তথ্য যাচাই-বাছাই করছেন তদন্ত সংস্থা।

পাঁচ দিনের রিমান্ড শেষে বুশরাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদনে এসব উল্লেখ করেছেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মজিবুর রহমান। এ বিষয় আজ বুধবার (১৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

প্রতিবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আমাতুল্লাহ বুশরাকে (২২) পাঁচ দিনের রিমান্ডে পেয়ে উচ্চ আদালতের নিয়ম মেনে সতর্কতার সঙ্গে মামলা মামলা সংক্রান্তে বুশরাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ডে পাওয়া তথ্য যাহা যাচাই-বাছাই চলছে। আসামির বুশরা জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রমে বিঘ্নতা সৃষ্টিসহ পলাতক হওয়ার সম্ভবনা রয়েছে। তাই মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জেল হাজতে আটক রাখার আবেদন করছি।

এর আগে ১০ নভেম্বর তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করে রামপুরা থানা পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিমান্ডের এ আদেশ দেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com