August 22, 2026, 1:04 am

সহজ হলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা পাঠানো

সহজ হলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা পাঠানো

ডিজিটাল সেবার সুদূরপ্রসারী পদক্ষেপ গুলোর মধ্যে একটি যুগোপযোগী উদ্যোগ হলো ‘বিনিময়’। এটি সর্বজনীন ডিজিটাল আর্থিক লেনদেন প্রতিষ্ঠার জন্য যুগান্তকারী এক প্ল্যাটফর্ম। লেনদেনে স্বচ্ছতার সঙ্গে পেমেন্ট সিস্টেমের মধ্যে নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত লেনদেন নিশ্চিত করবে এটি। একই সঙ্গে লেনদেনের খরচও কমাবে।

এতোদিন বিকাশের একজন গ্রাহক রকেট বা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অপারেটরে টাকা পাঠাতে পারতেন না। একই কারণে আবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুযোগও সীমিত ছিল। নির্দিষ্ট ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডাররাও অন্য ব্যাংকে টাকা ডিজিটাল লেনদেন করতে পারতেন না আগে।

বিনিময়ের মাধ্যমে আর্থিক পরিষেবা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তলেনদেন চালু হলো। এতে নির্দিষ্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অপারেটরের গ্রাহক অন্য অপারেটর বা ব্যাংকে সহজেই টাকা পাঠাতে পারবেন। আন্তঃলেনদেনযোগ্য ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম (আইডিটিপি) বিনিময় চালু হওয়ায় এখন সহজেই যেকোনো এমএফএস অপারেটর বা ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারবে।

এর আগে রোববার (১৩ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু’তে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বিনিময়’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সিস্টেম প্রোভাইডারদের সমস্ত অ্যাকাউন্টকে ইন্টারঅপারেবল করার উদ্যোগ নিয়েছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি) পরিচালিত ‘বিনিময়’ এর যাত্রা শুরু হয় রোববার থেকে। এর আগে গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়।

প্ল্যাটফর্মটি ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডারের সঙ্গে তৃতীয় পক্ষ হিসাবে ইলেকট্রনিক লেনদেনে যুক্ত করবে।

এতে একজন গ্রাহক কার্ডের মধ্যে দ্রুত সেবা পাবেন। আর গ্রাহক তার লেনদেনর জন্য অর্থের পরিমাণ জানতে পারবেন। করা যাবে ব্যালেন্স ট্রান্সফার। লেনদেন শেষে ক্ষুদে বার্তার মতো সেবাও পাওয়া যাবে। বিনিময়ের মাধ্যমে লেনদেনে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, বিনিময় প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিটি লেনদেনের বিপরীতে অর্থ গ্রহণকারী প্রতিষ্ঠান বিনিময় কর্তৃপক্ষকে ৫০ পয়সা ফি দিতে হবে। এটি ব্যবহারের জন্য সার্ভিস চার্জের সঙ্গে একটি নিদিষ্ট হারে ভ্যাট প্রযোজ্য হবে। আর ব্যাংক থেকে অর্থ গ্রহণকারী প্রতিষ্ঠান ব্যাংক হলে ইনঅপরেবল ফি প্রযোজ্য হবে না।

কিন্তু একক লেনদেনে চার্জ ও ভ্যাট হবে সর্বোচ্চ ১০ টাকা। তবে পিএসপি ও এমএফএস প্রোভাইডারের ক্ষেত্রে নির্দিষ্ট হারে ফি, চার্জ ও ভ্যাট লাগবে। আর এ নির্দেশনা সোমবার (১৪ নভেম্বর) থেকে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com