May 1, 2026, 2:30 pm

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এনআরবিসি ব্যাংকের কম্বল প্রদান

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এনআরবিসি ব্যাংকের কম্বল প্রদান

মানবিক ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পাওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এনআরবিসি ব্যাংক) শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল প্রদান করেছে।

বুধবার, (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর হাতে অনুদানের কম্বল তুলে দেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, এফসিসিএ। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।

এনআরবিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার আওতায় ভবিষ্যতেও মানবিক সকল কাজের সাথে সম্পৃক্ত থাকবে বলে অঙ্গিকারাবদ্ধ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com