August 15, 2026, 9:27 am

১৫ নভেম্বর থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু সকাল সাড়ে ১০টায়

১৫ নভেম্বর থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু সকাল সাড়ে ১০টায়

আগামী ১৫ নভেম্বর (মঙ্গলবার) থেকে দেশের পুঁজিবাজারের লেনদেনের সময় পরিবর্তন করা হয়েছে। ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে ওইদিন থেকে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হবে। চলবে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) লেনদেনের নতুন এ সময়সূচি নির্ধারণ করেছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিএসইসির সহকারী পরিচালক মো. মোসাব্বির আল আশিক স্বাক্ষরিত নির্দেশনা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে দিয়েছে।

এতে বলা হয়, আগামী ১৫ নভেম্বর থেকে পুঁজিবাজারের লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হবে। বিরতিহীনভাবে চলবে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত। সঙ্গে প্রি-ওপেনিং সময় ১০টা ২৫ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আর পোস্ট ক্লোজিং সময় নির্ধারণ করা হয়েছে ২টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত। অর্থাৎ ১০ মিনিট।

বর্তমানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পুঁজিবাজারে পর্যন্ত লেনদেন হয়। তার সঙ্গে প্রি-ওপেনিং ৫ মিনিট, আর পোস্ট ক্লোজিং রয়েছে ১০ মিনিট

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com