October 13, 2026, 1:17 pm

চাল ৪২ ও ধান ২৮ টাকা দরে কিনবে সরকার

চাল ৪২ ও ধান ২৮ টাকা দরে কিনবে সরকার

চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে প্রতি কেজি চাল ৪২ ও ধান ২৮ টাকা দরে কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ধানের দাম কেজিতে এক টাকা ও চালের দাম ২ টাকা বাড়িয়ে সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এবার সরকারিভাবে সারা দেশের কৃষক ও চালকল মালিকদের কাছ থেকে ৩ লাখ টন ধান ও ৫ লাখ টন সেদ্ধ চাল কেনা হবে।

সচিবালয়ে মঙ্গলবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গত আমন মৌসুমে ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা কেজি দরে চাল সংগ্রহ করেছিল সরকার।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

খাদ্যমন্ত্রী বলেন, চলতি বছর আমন ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৮ টাকা এবং চালের মূল্য প্রতি কেজি ৪২ টাকা। বৈঠকে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com