October 16, 2026, 6:55 pm

ঢাকা ছেড়েছেন ব্রুনাইয়ের সুলতান

ঢাকা ছেড়েছেন ব্রুনাইয়ের সুলতান

তিন দিনের সফর শেষে বন্দর সেরি বেগাওয়ানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে সুলতানকে বহনকারী বিশেষ বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ব্রুনাইয়ের সুলতানকে বিদায় জানান।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে শনিবার ঢাকায় আসেন সুলতান বলকিয়াহ। রাষ্ট্রপতি ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান। সেখানে সুলতানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

এরপর সুলতান সাভারে জাতীয় স্মৃতি সৌধে স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সুলতানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওইদিন সন্ধ্যায় সুলতান বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করেন। পরে সুলতান রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রীয় নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com