July 17, 2026, 4:11 am

ইসলামী ব্যাংকের রপ্তানি বাড়ানো ক্যাম্পেইন শুরু

ইসলামী ব্যাংকের রপ্তানি বাড়ানো ক্যাম্পেইন শুরু

‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে রপ্তানি বৃদ্ধি’ এ স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক ১২ দিনব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে।

রোববার (১৬ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান, জিএম মোহা. গিয়াস উদ্দিন কাদের, মিফতাহ উদ্দীন ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামসহ ব্যাংকের সব জোনপ্রধান, এডি শাখাপ্রধান ও সব এডি শাখার বৈদেশিক বাণিজ্য ইনচার্জরা।

এ ক্যাম্পেইনের মাধ্যমে ব্যাংকের রপ্তানি বাণিজ্য বাড়ানোসহ বৈদেশিক বাণিজ্য গ্রাহকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া হয়। স্বল্প সময়ের মধ্যে রপ্তানি প্রক্রিয়া শেষ করে রপ্তানি আদেশগুলো যথাযথ সময়ে বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com