November 2, 2026, 3:33 am
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভা সোমবার (১০ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হলো- বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি (বিএসসিসিএল) ও দেশবন্ধু পলিমার।
তথ্য মতে, কোম্পানি দুইটির মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির পরিচালনা পর্ষদ সভা সোমবার দুপুর আড়াইটায় এবং দেশবন্ধু পলিমারের বোর্ড সভা এ দিন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানি দুইটির পরিচালনা পর্ষদ সভায় ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।