November 21, 2026, 10:50 pm

সত্য হল গুঞ্জন, শীঘ্রই বিচ্ছেদের খবর জানাবেন শাকিব-বুবলী

সত্য হল গুঞ্জন, শীঘ্রই বিচ্ছেদের খবর জানাবেন শাকিব-বুবলী

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী সম্প্রতি তাদের পুত্রসন্তান শেহজাদ খান বীরকে প্রকাশ্যে এনে দীর্ঘদিনের গুঞ্জন স্বীকার করে নেন। সন্তানের খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা পরই জানা যায়, অনেক আগেই শাকিব-বুবলীর বিবাহবিচ্ছেদ হয়েছে।

যদিও বিষয়টি নিয়ে তখন তারা মুখ খুলেননি। তাদের নীরবতাই সিনেপাড়ায় ডালপালা মেলতে শুরু করে। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। ৮ মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। শাকিব-বুবলীর ঘনিষ্ঠ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ২০২১ সাল থেকেই শাকিব খান ও বুবলীর মধ্যে বিবাদ শুরু। সে বছর ১৮ ফেব্রুয়ারি ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলেননি। তারপরেও তারা সিনেমার শুটিং করেছেন।

একই বছর শাকিব খান যুক্তরাষ্ট্রে থাকা অবস্থাই সেখানে যান বুবলী। এরপর তাদের মধ্যে সম্পর্কের বরফ গলতে থাকে৷ তবে বুবলী বাংলাদেশে ফিরে আসার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দূরত্ব বাড়তেই থাকে। এই দূরত্ব-বিবাদের কারণেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে সূত্রগুলো জানায়।

বিবাহবিচ্ছেদ নিয়ে জানতে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি। এ প্রসঙ্গে শাকিব খানেরও মন্তব্য পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, খুব শিগগিরই বিষয়টি নিয়ে তারা জনসমক্ষে আসতে পারেন।

সম্প্রতি বিয়ে নিয়ে প্রশ্ন উঠলে এক ফেসবুক পোস্টে বুবলী জানান, শাকিব খানের সঙ্গে তার ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে হয়েছে। আর ২০২০ সালের ২১ মার্চ সন্তান বীরের জন্ম হয়েছে।

এদিকে, নানা নাটকীয়তার পর সম্প্রতি সন্তানের কথা স্বীকার করেন শাকিব-বুবলী। তাদের সন্তানের নাম রেখেছেন শেহজাদ খান বীর। গত ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) উভয়ই সন্তানের কথা স্বীকার করেন। দুজনই অভিন্ন ভাষায় নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেন। যদিও সেসময় বিয়ে সংক্রান্ত অন্য কোনো তথ্য দেননি তারা।

দীর্ঘদিন প্রেমের পর অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্ম ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন তারা। ২০১৭ সালে নিজেদের বিয়ে ও ছেলের ব্যাপারটি প্রকাশ্যে নিয়ে আসেন অপু।

বহু নাটকীয়তা শেষে ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব তালাকের জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ সম্পন্ন হয়। এরপর দুজনের পথ বেঁকে যায়। দুজনই নতুন করে নিজেদের দিকে মনোযোগী হন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com