August 17, 2026, 4:56 pm

রোববার পুঁজিবাজার বন্ধ

রোববার পুঁজিবাজার বন্ধ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের পুঁজিবাজারে রোববার (৯ অক্টোবর) লেনদেন বন্ধ থাকবে। তবে সোমবার যথারীতি লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদার বলেন, রোববার সরকারি ছুটি। এই ছুটি উপলক্ষে ডিএসইতে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। তবে তার পরদিন যথারীতি লেনদেন চলবে।

একই তথ্য জানিয়েছেন সিএসইসির ভারপ্রাপ্ত এমডি গোলাম ফারুকও। তিনি বলেন, ঈদে মিলাদুনন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ সব কিছু বন্ধ থাকবে। সে কারণে পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com