November 1, 2026, 2:11 am

নাভানা ফার্মার আইপিও শেয়ার বরাদ্দ

নাভানা ফার্মার আইপিও শেয়ার বরাদ্দ

নাভানা ফার্মার প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা ৪৫টি করে আর প্রবাসী বিনিয়োগকারীরা ১৮৮টি করে শেয়ার বরাদ্দ পেয়েছে।

নিকুঞ্জস্থ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনে আজ রোববার(০২ অক্টোবর) প্রো-রাটার ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে কোম্পানিটির আইপিও শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে।

প্রতি ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে বাংলাদেশী বিনিয়োগকারীরা ৪৫টি শেয়ার আর প্রবাসী বিনিয়োগকারীরা ১৮৮টি করে শেয়ার বরাদ্দ পেয়েছে।

আর কোম্পানিটিতে ৭৫ কোটি টাকার বিপরীতে ৬.১৬ গুন বেশি আবেদন জমা পড়েছে। গত ১৩ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন জমা দেয় বিনিয়োগকারীরা।

এরআগে কোম্পানির শেয়ারের কাট-অব প্রাইস নির্ধারণ করা হয়েছিলো ৩৪ টাকায়। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসারে, কাট-অব প্রাইসের চেয়ে ৩০ শতাংশ কম দামে অর্থাৎ ডিসকাউন্ট দামে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আইপিও শেয়ার বিক্রি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com