August 24, 2026, 6:12 am
সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমছে। এতে এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়াবে ১৭৮ টাকা। বর্তমানে যা বিক্রি হচ্ছে ১৯২ টাকায়।
বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন আজ সোমবার এ সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর কথা জানায়।
ব্যবসায়ীদের সংগঠনটি জানায় নতুন দরে কাল মঙ্গলবার থেকে বাজারে সয়াবিন তেল বিক্রি হবে।