November 21, 2026, 9:51 pm

সত্যিই মা হয়েছেন বুবলি!

সত্যিই মা হয়েছেন বুবলি!

২০২০ সালে কাজী হায়াত পরিচালিত ‘বীর’ ছবির শুটিংয়ের সময় থেকে বুবলির মা হওয়ার খবর নিয়ে কানাঘুষা শুরু হয়। এরপর করোনাকালীন লকডাউনের সময়ে আমেরিকা পাড়ি জমান। গুঞ্জন উঠে সেখানে তিনি তার সন্তানের জন্ম দেন। যে সন্তানের বাবা হিসেবে ইন্ডাস্ট্রির লোকজন শাকিব খানের নাম বলেন। যদিও আমেরিকা থেকে ফিরে বুবলি সরাসরি এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে দুটি ছবি প্রকাশ করেছেন। যার মধ্যে একটি ছবিতে তার মাতৃত্বের স্পষ্ট প্রকাশ রয়েছে। ছবির ক্যাপশনে লিখেন, ‘আমি আমার জীবনের সঙ্গে। থ্রোব্যাক আমেরিকা।’

ক্যাপশন থেকে বোঝা যাচ্ছে ছবিগুলো ২০২০ সালের। আর তার কাপশন ও প্রকাশিত ছবিগুলো কিন্তু ওই সময় ইন্ডাস্ট্রিতে হওয়া গুঞ্জনে আবার হাওয়া দিচ্ছে। সবাই বলাবলি করছে, ওই সময়ে যা রটেছিল তা সত্যি।

এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য বুবলিকে এ প্রতিবেদক নানা মাধ্যমে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করে। কিন্তু তার দিক থেকে কোনো সাড়া মেলেনি।

তবে বুবলি সাড়া না দিলেও ছবিগুলোর নিচে অধিকাংশ মন্তব্যকারী বলছেন, এটি বুবলির মাতৃত্বের ছবি। ওই সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো তাহলে সত্যি ছিল।

আরেকটি ব্যাপার সবার নজরে এসেছে, সেটি হলো মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) শাকিব খান-অপু বিশ্বাসের সন্তান জয়ের জন্মদিন। সে দিনেই বুবলি ছবিটির প্রকাশ করেছেন। এটি শাকিব খানকে নিয়ে অপু-বুবলির মধ্যকার দ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলে অনেকে মনে করছেন। তবে যতদিন বুবলি নিচ থেকে মুখ না খুলছেন ততদিন বিষয়গুলো ধোঁয়াশা থেকে যাবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com