August 16, 2026, 5:48 pm

দিনাজপুর বোর্ডে এসএসসির ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত

দিনাজপুর বোর্ডে এসএসসির ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসির চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়গুলো হচ্ছে- গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান এবং রসায়ন।

বুধবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ২০২২ সালের চলমান এসএসসির গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। স্থগিত করা বিষয়গুলোর পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে।

স্থগিত করা বিষয়গুলো ছাড়া অন্য সব বিষয়ের পরীক্ষা রুটিনে উল্লিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com