October 13, 2026, 5:53 pm

এ মাসেই পুঁজিবাজারের আকার হবে ৮ লাখ কোটি টাকা

এ মাসেই পুঁজিবাজারের আকার হবে ৮ লাখ কোটি টাকা

সেপ্টেম্বর মাসেই পুঁজিবাজারের আকার ৮ লাখ কোটি টাকা হবে বলে প্রত্যাশা করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সিএমএসএফ গোল্ডেন জুবিলি ফান্ড ও ইনভেস্টর ক্লেইম স্যাটেলমেন্ট প্রোগ্রামে এ কথা বলেন তিনি।

শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, দুই বছর আগে যখন আমরা দায়িত্ব নিয়েছিলাম তখন পুঁজিবাজারের আকার ছিল ৩ লাখ কোটি টাকা। সেখান থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে ৫ লাখ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএল যদি সঠিকভাবে কাজ করে তবে এই মাসেই বাজারের আকার হবে ৮ লাখ কোটি টাকা।

পুঁজিবাজার স্থিতিশীল তহবিলের (সিএমএসএফ) চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ ও মিজানুর রহমান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com