May 1, 2026, 6:17 pm

সৌদি প্রবাসীদের জন্য ৪টি বিশেষ ফ্লাইট বিমানের

সৌদি প্রবাসীদের জন্য ৪টি বিশেষ ফ্লাইট বিমানের

মহামারি করোনাকালীন পরিস্থিতিতে দেশে আসা সৌদি আরব প্রবাসীদের ফিরে যেতে চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মূলত মহামারির সময়ে যেসব প্রবাসী বাংলাদেশী সৌদি আরব থেকে দেশে এসেছিলেন, তাদের ফিরে যেতে এসব ফ্লাইট পরিচালিত হবে।

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, বিমান ও সৌদি এয়ারলাইনস ছাড়া যারা অন্য এয়ারলাইনসে দেশে ফিরেছিলেন, তাদের সৌদি আরবে ফিরে যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ সৌদি ও বিমান নিজেদের যাত্রীদের চাপে নতুন করে টিকিট দিচ্ছে না। তাই সেই প্রবাসী বাংলাদেশীদের দেশটিতে ফিরে যেতে চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন বলেন, এ মাসের শেষের দিকে এ চারটি ফ্লাইট পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com