November 24, 2026, 1:04 pm
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, মিউচুয়াল ফান্ডকে পপুলার করার চেষ্টা করছি। যারা হিসেব পারে না তাদেরকে বলবো মিউচুয়াল বিনিয়োগ করতে। মিউচুয়াল ফান্ডে ডিসিপ্লিন থাকবে।
আজ (২৭ অক্টোবর) ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক দেশের প্রথম অনলাইন পত্রিকা অর্থসূচকের সহযোগী প্রতিষ্ঠান আমার টাকা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভবনার দুয়ার খুলেছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
মিউচ্যুয়াল ফান্ডগুলোর ১০-১৮ শতাংশ লভ্যাংশ দেওয়ার সক্ষমতা আছে জানিয়ে চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের যে অপার সম্ভবনা রয়েছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার কাজ করছে। আমরা চাই একটি স্বচ্ছ ও সুন্দর পুঁজিবাজার। এ পুঁজিবাজার গঠন করার জন্য যে পদক্ষেপ দেওয়ার দরকার সরকার ও আমাদের পক্ষ থেকে সব পদক্ষেপ নেওয়া হবে।
আমার টাকা’র সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়াম্যান ড. মো. মোশাররফ হোসেন। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ইনিস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার।
বিস্তারিত আসছে…