November 27, 2026, 10:14 pm

ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় পর্যালোচনা সভা

ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় পর্যালোচনা সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম নর্থ ও সাউথ জোন এবং দুটি করপোরেট শাখার ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম ও মুহাম্মদ শাব্বির, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জি এম গিয়াস উদ্দিন কাদের, ড. এম কামাল উদ্দিন জসিম ও মিফতাহ উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মিয়া মোহা. বরকত উল্লাহ। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মুহাম্মদ নুরুল হোসাইন কাওসার।

এতে আগ্রাবাদ করপোরেট শাখার প্রধান আব্দুল নাসের ও খাতুনগঞ্জ করপোরেট শাখার প্রধান ইহসানুল ইসলামসহ চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোনের ৬০টি শাখার শাখা প্রধানরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com