November 26, 2026, 9:48 pm
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির এক হোটেলে প্রবাসী গ্রাহক ও সুধী সমাবেশের আয়োজন করে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুধাবি বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মোহাম্মদ মিজানুর রহমান এবং থার্ড সেক্রেটারি এস এম মাজহারুল ইসলাম।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান, মিফতাহ উদ্দিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইউএইর সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন ও বঙ্গবন্ধু সেন্ট্রাল কমিটি ইউএইর সভাপতি ইফতেখার হোসেন বাবুলসহ আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।