July 17, 2026, 5:10 am

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংকের চুক্তি সই

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংকের চুক্তি সই

দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের মেয়াদি বিনিয়োগের বিপরীতে পুনঃঅর্থায়ন সুবিধা দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছেরের উপস্থিতিতে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জাকের হোসাইন চুক্তিতে সই করেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com