August 26, 2026, 3:09 pm

ডেল্টা ব্রাক হাউজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ডেল্টা ব্রাক হাউজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্রাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১.৫৩ টাকা।

এদিকে নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৫৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫.৩২ টাকা।

এছাড়া ৩০ সেপ্টেম্বর, ২০২০ শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩৯.৫২ টাকা। যা আগের বছর একই সময় এনএভিপিএস ছিল ৪১.৪৫ টাকা। আর শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১০.৭৮ টাকা। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ২১.২৫ টাকা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com